বাংলায় এবার ভোটের ময়দানে নামবে শিবসেনা - The News Lion

বাংলায় এবার ভোটের ময়দানে নামবে শিবসেনা




দি নিউজ লায়ন ;  বাংলায় এবার ভোটের ময়দানে নামবে শিবসেনা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার  প্রার্থী দিয়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে চলেছে  শিব সেনা। রবিবার একথা জানালেন শিবসেনা নেতা  সঞ্জয় রাউত। তিনি রীতিমতো  ‘জয় বাংলা’ লিখে ট্যুইটারে এই ঘোষণা দিলেন।ফলে এবারে বাংলার মাটিতে ভোট রাজনীতির সমীকরণ কোন খাতে বইবে তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।   


ট্যুইটারে সঞ্জয় রাউত লিখেছেন, ‘এমন একটি খবর বহু প্রতীক্ষিত। উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন লড়বে। আমরা শীঘ্রই কলকাতা আসছি। ফলে এবারে একুশের নির্বাচন ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠতে চলেছে বাংলা।  শিবসেনা সুত্রে জানা গিয়েছে,  ভোট প্রচারে বাংলায় আসতে পারেন খোদ উদ্ধব ঠাকরে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.